একটি দুটি ঝিনুক আছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটি দুটি ঝিনুক আছে আমার করতলে!
বিবাহে যাকে বন্দী করে সুনিশি এক হাওয়ায়,
ছেড়ে যাওয়ার গ্রন্থে থাকে চারদিকের পাওয়া,
প্রেমের আর অপ্রেমের সমস্ত সম্বলে
একটি দুটি ঝিনুক আছে আমার করতলে!
কী করে আছাে? চিরকালের এই যে আবছায়ায়,
কীভাবে এই ঘনিষ্ঠতা, জানিনা কতাে ভাবি,
কলসে ছিলাে লুকোনাে জল, কলসে ছিলাে মায়া
একটিবার খুলিয়া দাও পুরােনাে সেই চাবি!
কাব্যগ্রন্থ
'এই তো মর্মর মূর্তি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।