বৃষ্টিতে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বৃষ্টি পড়ে আমার বাগানে।
অসংখ্য ফুলের গাছ মুখাপেক্ষী হয়েছিলো তার,
জীবনে এসেছে তার ফুলের ঝংকার,
বাগানের ;
অজস্র পাতাও তার মুখাপেক্ষী ছিলো ;
ধুলো মুছে সবুজাভা বেরিয়ে পড়েছে,
বেরিয়ে পড়েছে সব স্মৃতির গৌরব
অর্থাৎ তোমার মুখ ভাসে বৃদ্ধ চোখে,
তোমার তরুণ মুখ ভাসে বৃদ্ধ চোখে,
বৃষ্টি পড়ে আমার বাগানে।
কাব্যগ্রন্থ -
'কিছু মায়া রয়ে গেলো'
সীমান্ত সাহিত্য ১৯৯১
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।