রাতের নির্জনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তোমাকে সান্ত্বনা দিতে ডেকেছিলো পাখি—
‘আমিও এখানে একা থাকি
বারান্দার কোণে
কে তুমি নিঃসঙ্গ, মনে-মনে?'
সন্ধ্যা হলে চারিদিকে খেলা-করা বিষণ্ণ বাতাসে সে
কোন চঞ্চলা ভেসে আসে
বলে ‘আছো ভালো?'
অদূরে, গাছের ফাঁকে, কাঁপে ক্ষিপ্র হ্যারিকেন-আলো।
তাকে তুমি চেনো না কি, স্মৃতি-বিস্মৃতির বাঁধা ব্রিজ ?
মানুষের মায়া-মোহ কল্পনার ক্লান্ত মনসিজ
নারী—রাজেশ্বরী
রাতের পাখির স্বপ্নে চুরি হলো—‘প্রহরী —প্রহরী?'
‘স্বাধীনতাপ্রিয়’ বলে কাছে আসে কত অনুরোধ
পাখির ছিলো কি গূঢ় বোধ
বারান্দার কোণে?
‘তোমাকে বেসেছে ভালো, হবেও বা রাতের নির্জনে!'
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
' ধর্মে আছো জিরাফেও আছো ' আশ্বিন-১৩৭২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।