ঝরাপালক
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জন্মমাত্র খুঁজেছিলাম ঝরাপালক
রাতের গাড়ি ফিরে আসেন ইস্টিশানে
শুধু ফকির চলছে দিবারাত্র কোথা?
কেবা জানে কেবা জানে কেবা জানে!
সিঁড়ি থেকেই তোমার জীবন শুরু হলো
তিনতলায় যৌবনের দুটি ঘরে
তুমি থাকো, নির্জনতা তিনি থাকেন
আমি কেন ঝরা পালক খুঁজে বেড়াই।
২০.১.১৯৬৩
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।