ভুঁইচাঁপা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ভূঁইচাঁপা, তুই ভুঁয়েই ফুটে লুটিয়ে থাকিস্ ভুঁয়ে-
তোরে হেরে চিত্ত আমার পড়ছে নুয়ে নুয়ে।
নীল আকাশের আলোর পরশ
নীলচোখে তোর বুলাক্ হরষ
মাটির কোলের মায়া তবু থাকুক তোরে ছুঁয়ে।
স্বর্ণচাঁপা বাড়াক বাহু ঊর্ধ্ব আকাশ পানে,
ধরার ধরা এড়িয়ে চলুক মন যদি তাই মানে।
করুণ চোখে অরুণ সাথে
দৃষ্টি মিলাক্ দিনে রাতে,
গভীর রাতে জানাক্ প্রীতি চাঁদের কানে কানে।
তুই হেথা থাক্ তৃপ্ত হয়ে মৃত্তিকা মার বুকে,
মায়ের মধু রসের ধারা লেগেই থাকুক মুখে;
তারি মতন সবার পিছে
থাকুক্ রে তোর আসনখানি সর্বসহার সুখে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।