কবিতার কাছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কবিতার খুব কাছে এসে গেছে নষ্ট ফুলগুলো
যন্ত্রণায় ভারি হয়ে,মৃত্যুতে পাথর হয়ে গেছে
মাটিতে পড়েছে ঢলে ধুলোবালি যা কিছু স্নেহের
কথা বলে, মহিমায় একদিন ও ছিলো আত্মীয়।
কবিতার খুব কাছে এসে গেছে নষ্ট ফুলগুলো
যে ভাবে মানুষ যায় মানুষীর মনের গভীরে ----
সেইভাবে, এসে যায় নষ্ট ফুল কবিতার কাছে
মানুষের কাছাকাছি ফুল এসে পড়েছে ধুলায়।
কাব্যগ্রন্থ --
"সুখে আছি"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।