সন্তান বাঘিনী রক্ষা করে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সাধারণভাবে স্নেহ আমারও কাটে না।
অথচ আমার মতো স্নেহহীন পিতাকে দ্যাখেনি
কেউ, কোনোদিন, আহা ছিলো জ্বর অবোধ কপালে
তা দেখে ওষুধ আনতে গিয়ে, আমি নিরুদ্দেশে গেছি ভেবেছি,
আমায় যদি না দ্যাখে, ও পরিত্রাণ পাবে।
নম্রচোখ, ভোলামুখ, কিছুই জানি না—
এইভাবে নিজেকে নিয়েই ব্যস্ত হই বন্ধুবান্ধবের কাছে
দুই থেকে চার গেলাস—কেউ নয় বিভ্রান্ত যেহেতু
আমি পরিত্রাণহীন মদ খাই, লণ্ডভণ্ড করি
আমার সন্তান যেন থাকে দুধেভাতে
এইই চাই, কে বাঁচাবে? সন্তান বাঘিনী রক্ষা করে।
অগ্রন্থিত কবিতা
১/১২/৮৭ মনোরমা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।