অধিক বৃষ্টিপাতের খবর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শুনেছি আজ দুপুরে তার একটু আধটু বৃষ্টি ছিলো
শুনেছি সব ঘুমের মধ্যে
অধিক বৃষ্টিপাতের খবর
শুনেছি ঐ ঘুমের মধ্যে
----এ- সংবাদে ভুল ছিলো না
শুনেছি আজ দুপুরে, তাহার আসার কথা
ভাসতেছিলো
কে চায় সারা দুপুর? অমন সমস্তক্ষণ বসে থাকাও
কে চায় অমন অগ্নিরেখা? আমরা শীতল।
শারদীয়া উত্তরবঙ্গ সংবাদ
১৯৮৭
কাব্যগ্রন্থ ----
সকলে প্রত্যেকে একা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।