চাঁদ মুক্তি পেলো?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পুরনো বাড়ির আলসে খসানো হয়েছে।
নিচের পাটির দাঁত খুলে নিলে মুখশ্রী তামাম
বদলে যায়, মাড়ির উপরে নকল দাঁতের সারি
অনিবার্যভাবে পুরাতন অনুষঙ্গ আনে না,
যা পলকে বিশ্বস্ত মনে হবে।
নিজের বাড়িটি আজ চেনাই মুশকিল!
গা - গতর চিকণ হয়েছে। নিঃশ্বাস সংযত, শান্ত!
অধিকন্তু, নেয়াপাতি ছুঁড়ি,
দেয়ালের রং কাঁচা হলুদের মতো প্রাণবন্ত।
এমন ছিলো না।
ছিলো কাস্তে, হাতছাপ, দুস্থ বর্ণমালা আর
পোস্টার, পোস্টার।
রাহু কি সত্যিই মৃত? চাঁদ মুক্তি পেলো?
কাব্যগ্রন্থ :
'কক্সবাজারে সন্ধ্যা'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।