আমার দ্বিধা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কথার অনেক মূর্তি আমার দেবতাদের ধরনে
একটি জলে ডোবাই এবং একটি রাখি স্মরণে
বাকি শতেক ফুটে ওঠে, জানি অপরিচিত ঠোঁটে
একটি জলে ডোবাই এবং একটি রাখি স্মরণে
কথার অনেক মূর্তি আমার দেবতাদের ধরনে।
ভালোবাসার বর্ণ খসে বৃথাই কালহরণে
একাকিনীর দিবসরাত না বুঝে দেয় বক্ষে হাত
এবং চলে মিলনাতুর আবেশখানি পরনে
আমার দ্বিধা চেতনা তবু দাঁড়ায় দৃঢ় চরণে।
কাব্যগ্রন্থ —
' প্রভু, নষ্ট হয়ে যাই '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।