চিত্রশিল্প অনন্তকাল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
খুকু, আমি সাধ্যমতো ছবিগুলো একেছিলাম...
দুয়ার, জ্যোৎস্না, তাঁবুর পাশে ইতস্তত পোড়া কয়লা,
কাঁটার লতা, আমরুলের পুঞ্জ-পুঞ্জ নীল অম্লতা
সমস্তই এঁকেছিলাম...
বৃষ্টি জোঁক পুনর্জন্ম ম্লান আভাস
কয়েকজন গরিব ভালোবাসায় ছিন্ন পদ্মপাতা...
যে-গানগুলি তোমায় একা শুনিয়েছিলাম,
প্রাচীন বয়স উভয়ত আকস্মিক মুহূর্তের দেখা,
ভিন্ন স্বরাট চাইবে জীর্ণ ছবি আঁকার
পুরোনো খাতাখানি।
কেলাসিত আনন্দিত গান;
সমস্ত কি ভুলেই গেলাম স্রোতাবর্তে প্রেমিক মুখচ্ছবি?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।