আমার ছায়া আমায়
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমার ছায়া আমায় করে আঘাত!
ভিতরে যাই বাহিরে যাই তখন করে আঘাত,
যেন সে চায়, আমার মরে যাওয়া....
যেন সে চায়, আমার ফাঁকা হাওয়ায়
দুহাত তুলে একক জেগে থাকাই...
আমার ছায়া আমায় করে আঘাত!
ওদের ছায়া আমায় করে আঘাত
রক্ত খেয়ে আঁচায় আর দুপাশে চোখ নাচায়
হাড়ের কাঠি ভয়াল লাঠি কাদের মেরে বাঁচায়?
ওদের ছায়া আমায় করে আঘাত !
বলার মতো কিছুই নেই, যখন নিজ বাঁহাত
নিজেরি ডান হাতকে দেয় কামড়
স্কন্ধকাটা, আপন দোষে পামর!
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
'কিছু মায়া রয়ে গেলো' জানুয়ারি-১৯৯৭
অমৃত, পৌষ ১৩৭৭. বইমেলা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।