প্রত্যাবর্তিত
নিরস্ত্রের যুদ্ধে যাই শস্ত্র হয় মন। অন্ধকার পিতার চোখ, আকন্দের আঠা চুইয়ে পড়ে মায়ের গালে, ধাতুর দর্পণ আমাকে করো ঘাতক, বেঁধো তীক্ষ্ণধার কাঁটা চক্ষে আর জিহ্বা কাটো অঙ্কুরের বাশে আমাকে দাও হত্যা করি আমার সন্তানে। মন আমার অস্ত্র হয় অন্ধকার বাধা তার কঠিন হৃদয়ে মারি ঘুম ভাঙার ঘা অঙ্গ আমার অবশ হ'লো কঠিন হ'ল...
শক্তি চট্টোপাধ্যায়
আমরা সকলেই
সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের হারানো দিনের-গল্প বলে গেলো সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের উঠতে বললো না কেবল বললো বসে বসে শোনো তোমরা তোমাদের সেই দিনগুলি যা তোমরা পিছনে ফেলে রেখে এসেছিলে তা কেউ কুড়িয়ে ন...
শক্তি চট্টোপাধ্যায়
স্থায়ী
রেখেছিলাম পদচ্যুত নূপুরখানি যখন তুমি চাইবে জানি অনন্যোপায় — দিতেই হবে অনুভবে অবিনশ্বর থাকবে কেবল পা দু'খানি। নূতন জন্ম হয়েছে যার চণ্ডালিকা সে দিতে চায় লিখনিকা মরণপ্রিয় — যেতেই হবে অনুভবে আভূমিতল থ...
শক্তি চট্টোপাধ্যায়
আমি চাই
মাঝে মাঝে স্পষ্ট কোনো ধ্বংসের ভিতরে আমি ঢুকে যেতে চাই যেখানে নিষিদ্ধ যাওয়া, সেখানে সার্কাসে—ব্যর্থ, ভাগ্যহত আরেক ক্লাউন দর্শক কীভাবে বসে ? খেলা দ্যাখে, বগল বাজায় ? মাঝে মাঝে — এতো স্পষ্ট, রোদ্দুর পুড়ন...
শক্তি চট্টোপাধ্যায়
মন্দিরে কে জেগে আছে
মন্দিরে কে জেগে আছে একা দেবতা, না মানুষ— দুজনই? মন্দিরের বাহিরে চাতালে, হিমঘুমে অসংখ্য মানুষ । হাঁড়িকাঠ, খাঁড়া ও জহ্লাদ জেগে আছে মন্দিরে মন্দিরে রক্তের বিষণ্ণ ধারাগুলি মিশে গেছে ধুলোতে-বালিতে। মন্দিরে...
শক্তি চট্টোপাধ্যায়
ওরা মানুষের থেকে বড়ো হয়ে আছে
গাছের ভিতরে কিছু ভেদাভেদ আছে। শালের জঙ্গলে নেই অন্য কোনো গাছ তা কি শুধু শোভা, শুধু সৌকর্ষ একক, নাকি শাল অন্য কোনো সংস্রবে বাড়ে না, একাকী জঙ্গলে বাড়ে, মরেও একাকী। শুধুই বার্ধক্যে নয়, বাজ প'ড়ে মরে ত...
শক্তি চট্টোপাধ্যায়
এখানে জন্মের
এখানে জন্মের কিছু দাগ রয়ে গেছে অত্যন্ত সহজে জলে, রেললাইনে আর পেয়ারাবনের ফাঁকে, সবেদার গাছে এখানে জন্মের কিছু দাগ রয়ে গেছে। কীভাবে উঠেছে সিঁড়ি ? এপাশে আঁতুড় অন্যদিকে সিঁড়িঘর সটান উঠেছে তন্নিষ্ঠ ছাদে...
শক্তি চট্টোপাধ্যায়
বস্তুর গ্রন্থনা থেকে এইভাবে
বস্তুর গ্রন্থনা থেকেই মুক্তি পেতে হবে মুক্তি তাে দেবার নয়, নিতে হবে প্রত্যক্ষে ছিনিয়ে অথবা গােপনে কোনাে মুক্তির মাধ্যমে প্রাপ্য তার অবিসংবাদী প্রেম, উপটৌকনের মতাে মেঘ যারা ভেসে আসে কোনাে খােলা মাঠে,...
শক্তি চট্টোপাধ্যায়
এখনি মূৰ্ছিত হই মুখ ধ'রে
এখনি মুর্ভূিত হবাে মুখ ধরে, অবয়ব ধরে ; আচ্ছন্ন চাঁদের পিঠ, সরে সরে যেয়াে না নিয়ত। কী নিয়ে একান্তে থাকি চেতনার বাতায়ন - পারে— সে কি নিঃসরণে শূন্য মনে মনে গােলাপের মরা। সুন্দর, সুন্দর ফুল, মিছে তব ...
শক্তি চট্টোপাধ্যায়
চরকার গান
ভোমরায় গান গায় চরকায়, শোন ভাই! খেই নাও, পাঁজা দাও, আমরাও গান গাই। ঘর-বার করবার দরকার নেই আর, মন দাও চরকায় আপনার আপনার! চরকার ঘর্ঘর পড়শীর ঘর-ঘর। ঘর-ঘর ক্ষীর-সর, -আপনায় নির্ভর! পড়শীর কন্ঠে জাগল সাড়া, দা...
সত্যেন্দ্রনাথ দত্ত
সরোজিনী বুঝেছিলো
দুপুরে আধার ঘর – মেঘে ঢাকা বিস্তৃত আকাশ সরোজিনী চুরি করে নিয়ে যায় শাদা রাজহাঁস হয়তো বা বৃষ্টি হবে, হয়তো বহিবে হাওয়া বেগে মুখের অগ্নি কি তবে সরোজিনী ঢেকে ছিলো মেঘে? মাঠের উপরে শাদা হাঁসগুলি চরেছিলো একা...
শক্তি চট্টোপাধ্যায়