দাঁড়ে দাঁড়ে দ্রুম্!
ছুটছে মটর ঘটর ঘটর ছুটছে গাড়ী জুড়ি, ছুটছে লোকে নানান্ ঝোঁকে করছে হুড়োহুড়ি; ছুটছে কত ক্ষ্যাপার মতো পড়ছে কত চাপা, সাহেবমেমে থমকে থেমে বলছে 'মামা পাপা!' আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে 'দাঁড়ে দাঁড়ে দ্রুম্! দেড়ে দেড়ে দেড়ে!' বর্ষাকালে বৃষ্টিবাদল রাস্তা জুড়ে কাদা, ঠাণ্ডা রাতে সর্দিবাতে মরবি...
সুকুমার রায়
নাচের বাতিক
বয়স হল অষ্টআশি, চিমসে গায়ে ঠুন্কো হাড়, নাচছে বুড়ো উল্টোমাথায়- ভাঙলে বুঝি মুন্ডু ঘাড়! হেঁইয়ো ব'লে হাত পা ছেড়ে পড়ছে তেড়ে চিৎপটাং, উঠছে আবার ঝট্পটিয়ে এক্কেবারে পিঠ সটান্। বুঝিয়ে বলি, 'বৃদ্ধ ...
সুকুমার রায়
একটি পরমাদ
বহুকালের সাধ ছিলো তাই কইতে কথা বাধছিলো। দুয়ার খুলে দেখিনি-ওই একটি পরমাদ ছিলো। যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে- রোদ্দুরে ভেসে হাসির ছটা ভুলিয়ে গেলো-ভিতরে কেউ কাঁদছিলো। বহুকালের সাধ ছিলো, তাই কইতে কথা বা...
শক্তি চট্টোপাধ্যায়
সাজাবে আমাকে
উত্তরের থেকে আসা সেই ধূপ আমাকে সাজাবে সাজানো কঠিন বড়ো, তবু ধূপ, সাজাবে আমাকে ধারা ও যন্ত্রণা, সেই তার মতো, জানানো কঠিন উত্তরের ধূপ আজ আমাকে সাজাবে। মানুষের খুব কাছ থেকে এই নির্যাতনময় জ্বালাতন দেখে আসি...
শক্তি চট্টোপাধ্যায়
শেষরাতে
শেষরাতে বৃষ্টিতে গভীর শব্দ হয় গৃহপতনের পচা খড় মাটির পাঁকের মিশ্র এক গন্ধের আবেগে মানুষ সংসার করে জেগে আঁশটে দেহ টেনে এনে বুকে রাখে, তখন স্বপ্নের মশারির কোণ ছেঁড়ে, বালিশে ছারপোকা পতনের পার থেকে হেঁকে ব...
শক্তি চট্টোপাধ্যায়
নূতন করে কি বাঁচা সম্ভব হবে?
বসতি আমার ছিলো দক্ষিণ গাঁয়ে ভাঙা দেউলের পাশে আজ নির্জনে সমগ্র ভেসে আসে বরবধূ চলে ময়ূরপঙ্খী নায়ে বসতি আমার ছিলো দক্ষিণ গাঁয়ে । পুবেও গিয়েছি পশ্চিমে ছিলো বাসা— ধানের মরাই ছিলো না কি ঘরে-ঘরে ? কাছ ক...
শক্তি চট্টোপাধ্যায়
আমি স্বেচ্ছাচারি
তীরে কি প্রচন্ড কলরব ‘জলে ভেসে যায় কার শব কোথা ছিল বাড়ি ?’ রাতের কল্লোল শুধু বলে যায় —‘আমি স্বেচ্ছাচারী |’ সমুদ্র কি জীবিত ও মৃতে এভাবে সম্পূর্ণ অকর্কিতে সমাদরণীয় ? কে জানে গরল কিনা প্রকৃত পানীয় অমৃত...
শক্তি চট্টোপাধ্যায়
এখনাে মানুষই পারে মানুষের শত্রুকে হারাতে
নিষ্ঠুর হিংস্ত্রের চেয়ে মানুষের প্রবৃত্তিই বড়াে আজ, এই দেশে, এই জনারণ্যে, সংস্কৃতিসংকুল চেতনার রং রক্ত সবই লাল , সবই রুদ্ধশ্বাস ... শুধু তার মধ্যে এক অনাবিল সান্ত্বনা রয়েছে এখনাে মানুষ পারে মানুষের...
শক্তি চট্টোপাধ্যায়
টুকরো ছড়া
তিন বুড়ো পন্ডিত টাকচুড়ো নগরে চ’ড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে। গাম্লাতে ছেঁদা আগে কেউ দেখনি, গানখানি তাই মোর থেমে গেল এখনি।। ম্যাও ম্যাও হুলোদাদা, তোমার যে দেখা নাই? গেছিলাম রাজপুরী রানীমার সাথে ভাই! “...
সুকুমার রায়
ভালোবাসার আপন সুদিন
একটা দিনের মধ্যে আমার সমস্ত দিন থুবড়ে থাকে যেমন লোকটা কবরখানার গর্তে গোপন ঢেকেছে মুখ ঠিক তেমনি জুড়ে থাকে হাজার দিনের মধ্যে দিনটি ভালোবাসার আপন সুদিন উচিত ব’লে দাও আমাকে দাও আমাকে পাতায় চেরা আকাশ থে...
শক্তি চট্টোপাধ্যায়
কবিতা লেখার ক্লান্তি
কবিতা লেখার ক্লান্তি আমি আর বইতে পারবো না তার চেয়ে এই ভালো ধুলোমাখা মণ্ডপের শপ্ গুছিয়ে সনেটে তোলা, মহাপ্রভু গেছেন রোদ্দুরে জুড়োতে পাথর তাঁর ... এইমাত্র লুট হয়ে গেলো মহাপ্রভুতলা শান্ত, ভক্তেরা সুন্...
শক্তি চট্টোপাধ্যায়